Genuine Parts - BD
আসল যন্ত্রাংশের নিরাপত্তা ব্যবস্থা
গ্রাহকদের প্রতারণা থেকে সুরক্ষিত রাখতে এবং নকল প্রতিরোধের জন্য, গ্রাহক যে যন্ত্রাংশ কিনছেন তা যেন নিরাপদ থাকে—এ বিষয়টি নিশ্চিত করতেই এই ব্যবস্থা।
আসল যন্ত্রাংশ শনাক্ত করার প্রক্রিয়া
টিভিএস আসল যন্ত্রাংশ বিশেষভাবে আপনার গাড়ির জন্য ডিজাইন ও ইঞ্জিনিয়ার করা হয়েছে। আমাদের আর অ্যান্ড ডি টিম প্রতিটি যন্ত্রাংশ এমনভাবে তৈরি করেছে, যাতে গাড়ির সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত হয়।
মান, নির্ভরযোগ্যতা ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে এই যন্ত্রাংশগুলো বিভিন্ন কঠিন পরিস্থিতি অনুকরণ করে পরীক্ষা করা হয়।
টিভিএস মোটর কোম্পানির লক্ষ্য হলো দেশের সর্বত্র অনুমোদিত ডিলার ও পার্টস স্টকিস্টদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের কাছে টিভিএস আসল যন্ত্রাংশ সহজে পৌঁছে দেওয়া।
গাড়ির দীর্ঘস্থায়ীত্ব, ব্যক্তিগত নিরাপত্তা ও ভালো পারফরম্যান্সের জন্য আমরা টিভিএস আসল যন্ত্রাংশ ব্যবহারের জোরালো পরামর্শ দিই।
আধুনিক টু-হুইলারের জন্য টিভিএস TRU4 ইঞ্জিন অয়েল
কারণ আপনি সেরা কিছুই পাওয়ার যোগ্য—টিভিএস আসল যন্ত্রাংশ ও TRU4 অয়েল নিশ্চিত করে পণ্যের দীর্ঘস্থায়িত্ব, নিখুঁত সামঞ্জস্য এবং ক্ষয়-ক্ষতির বিপরিতে বেশি সুরক্ষা।